রাজধানীতে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র তিন সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৩ মে) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্বত্য জেলায় ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন গ্রেফতার এ তিন জঙ্গি সংগঠনের সদস্য।
প্রাথমিকভাবে গ্রেফতার তিনজনের নাম-পরিচয় জানায়নি পুলিশ। তবে এ বিষয়ে মঙ্গলবার (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights