রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

অনলাইন ডেস্ক

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুইজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ এর মধ্যে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে রাত দুইটায় দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পথচারী খায়রুল ও হৃদয় জানান, দক্ষিণ যাত্রবাড়ি মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক রিকশাকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়। তাদের ধারণা নিহত দুইজন রিকশাচালক ও আরোহী। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত দুইজনের মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রবাড়ী থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights