রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ৭৮৮ মামলা, জরিমানা ৩৩ লাখ

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৮৮টি মামলা ও ৩৩ লাখ ২০ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights