রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১২৪১ মামলা

অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১২৪১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

এতে বলা হয়, শনিবার (২১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এ ছাড়া অভিযানকালে ৪৭টি গাড়ি ডাম্পিং ও ৩২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights