রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৯) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর।

তিনি জানান, বিকেলে কুড়িল বিশ্বরোডের উত্তর পাশে রেললাইনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত হন ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
আলী আকবর জানান, ঘটনাস্থলের আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights