রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

রবিবার (১৮ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সোমবার (১৯ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ জুন) ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন ঘটনার সত্যটা নিশ্চিত করে জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁওয়ের বাউলবাগ এলাকায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’-এর সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিল। তবুও বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights