রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মাহবুব আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে।
সংবাদ শুনে নিহতের ভাই রফিকুল আলম হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ দেখতে পাই। যতটুকু শুনেছি, ধনিয়া পাটের বাগ জমিদার গলি দিয়ে যাওয়ার পথে কে বা কারা ভাইকে কুপিয়েছে, তা জানতে পারিনি।

মাহবুব আলম একটি কমলপানীয় পণ্য সাপ্লাইয়ের প্রতিষ্ঠানে কাজ করতেন। কদমতলীর দক্ষিণ ধনিয়ায় বাসা। বাবার নাম মৃত আবুল হাসেম সোলাইমান। দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights