রাজধানীতে পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ ১৮ জনকে গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীতে পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মো. তালুকদার (৫২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একই দিনে হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দিয়াবাড়ী গোলচত্বরের পূর্ব পাশে হাজী আল রোড এলাকায় অভিযান চালিয়ে তালুকদারকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তালুকদার কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তালুকদার দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত।

এদিকে একই দিনে রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আবির (১৯), মো. জনাব আলী জাকির (২৮), মো. রশিদুল ইসলাম (২৮), মো. রাসেল (৩০), মো. রুবেল (২৭), নুরুন্নবী (৩০), মো. রিয়াদ হোসেন (২৫), মো. সায়মন (৩৪), মো. জুয়েল (৩৪), মো. জাহিদ হোসেন (২৮), মো. রানা (৩৭), মো. ইয়াসিন (২৫), মো. সোহেল (২৮), আব্দুর রহিম (৪২), সোহান মোল্লা (২০), মো. হারুন (২০) ও মো. আবুল হাশেম (৪৮)।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আক্তার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights