রাজধানীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে প্রকৌশলীকে হত্যা

ডিএমসি প্রতিনিধি

রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৭টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিনহাজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের হাফেজ কারী মো. রফিকুল ইসলামের ছেলে। তার বাবা ওলামা দলের নেতা। মিনহাজ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিন ভাই ও এক বোনের মধ্যে মিনহাজ ছিলেন ছোট। বর্তমানে তিনি সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

নিহতের বন্ধু শামীম জানান, মিনহাজ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাসা রাজধানীর সাদ্দাম মার্কেটের তুষারধারা এলাকায়। শামীম আরও জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মাহফুজসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী মিনহাজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তারা পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights