রাজধানীতে ফুটপাতে মিললো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেট সংলগ্ন দক্ষিণ পাশের ফুটপাত থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের (একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) বিকেল তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটের দক্ষিণ পাশের ফুটপাত থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আশপাশে লোকজন খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights