রাজধানীতে বিকেলে বিএনপির পদযাত্রা
অনলাইন ডেস্ক
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবারও রাজধানী ঢাকায় পদযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
