রাজধানীতে ‘ভুয়া’ র‍্যাবের ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক
রাজধানীর পল্টন এলাকা থেকে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

এসময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম জানায়নি র‍্যাব।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পল্টন এলাকা থেকে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights