রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ১২৭.১ গ্রাম হেরোইন, ২৩ হাজার ১২৬ ইয়াবা, ৪ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ১০.০৮ লিটার দেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights