রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৮

অনলাইন ডেস্ক

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১০ অক্টোবর) ছয়টা থেকে বুধবার (১১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিদের কাছ থেকে ১১৭৮ ইয়াবা, ৩৩ কেজি ৬২০ গ্রাম গাঁজা, ২৫৩.৫ গ্রাম হেরোইন, ২০০ বোতল ফেনসিডিল, ২০টি ইনজেকশন ও ১ কেজি আইস জব্দ করা হয়। আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights