রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে তিন কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩১ ইয়াবা ও ০.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের নামে সাতটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights