রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬

অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে রবিবার (৫ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে ৪ কেজি ৫৩০ গ্রাম গাঁজা ও এক হাজার ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights