রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৮ হাজার ৩৩২ ইয়াবা, ২ কেজি ২১৯.৫ গ্রাম হেরোইন ও ৭ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights