রাজধানীতে মাদকসহ কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৪ লাখ ৯১ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৯৮৩ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম দাউদুল ইসলাম ওরফে বুলু (৫১)। তিনি দিনাজপুরের হাকিমপুর পাউশপাড়ার মৃত আজগর আলী মন্ডলের ছেলে। রবিবার (৩১ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তার বুলু একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights