রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৫বি
অনলাইন ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১১১৬ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ৪৫ গ্রাম হেরোইন ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।
