রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি লেগুনাকে দ্রুতগতির বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজন আজিজুল ইসলাম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি, তার বয়স আনুমানিক ৫৫ বছর। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, মীর হাজারীবাগ ঘণ্টিঘর এলাকায় সড়ক দুর্ঘটনার একটি সংবাদ পেয়েছি। এতে হতাহত রয়েছে, তবে এখনো মোট নিহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় ঘটনাস্থলেই আরও একজন নিহত হওয়ার খবর রয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights