রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কলাবাগানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় একব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) ভোরে কলাবাগান থানার সোনারগাঁও মোড় ট্রাফিক বক্সের সামনে দুর্ঘটনাটি ঘটে।

কলাবাগান থানার এএসআই শাহিন আলম জানান, কলাবাগান থানার সোনারগাঁও মোড় ট্রাফিক বক্সের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাতপরিচয় একব্যক্তি রাস্তায় পড়ে ছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটায় মৃত ঘোষণা করেন।

মৃতদেহটির ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights