রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টির দেখা মিলেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করেই বিদ্যুৎ চমকানির সঙ্গে ঝুম বৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে পড়তে শুরু করে শিলা। হঠাৎ এ বৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানীবাসী। তবে তাপমাত্রা কিছুটা কমে আসায় অনেকে স্বস্তিও প্রকাশ করেছেন।

জানা যায়, কারওয়ান বাজার, ইস্কাটন, বাংলামোটর, ফার্মগেট, বাড্ডা, খিলক্ষেত, উত্তরখান, রামপুরা, মিরপুরসহ বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়। প্রায় ৩ মিনিটের এ বৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। এদিকে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট

বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights