রাজধানীতে ২২ কেজি গাঁজাসহ শালা-দুলাভাই আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর পশ্চিম কাজীপাড়া এলাকা থেকে গোপন সংবাদে শালা দুলাভাইসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

তারা হলেন- মো. সোহেল (২৯), মো. ময়নুল ওরফে ময়নাল (২৯) ও মো. বিকাশ হোসেন (১৯)। এদের মধ্যে বিকাশ ও সোহেল সম্পর্কে শালা-দুলাভাই। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, আটক ৩ জন পেশাদার মাদক কারবারি। তারা কুষ্টিয়া জেলা এলাকা থেকে গাঁজা ক্রয় করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। এই গাঁজা বিক্রির জন্যই তারা আলাদা বাসা ভাড়া করেন। সোহেল বিভিন্ন অর্ডার নেন, আর বিকাশ তা ডেলিভারি দেন। গ্রেফতার এড়াতে এসব গাঁজা বিক্রির জন্য বিকাশ বিভিন্ন ধরনের ছদ্মবেশে চলাফেরা করেন। কখনও তিনি স্কুলছাত্র সেজে ব্যাগে করে গাঁজা পৌঁছে দেন, কখনও প্রবাসী সেজে বড় ব্যাগে গাঁজা বহন করেন। এছাড়া কখনও ভাঙারি বিক্রেতা সেজে ছোট ড্রামে করে গাঁজা পৌঁছে দেন।
তিনি আরও বলেন, গোপন সংবাদে আজ সন্ধ্যায় পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights