রাজধানীতে ৮৯ মামলায় ৮ দিনে ২১৭২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে রাজধানীতে ইতিমধ্যে ৮৯টি মামলা হয়েছে। মহাসমাবেশ ঘিরে সহিংসতা, নাশকতা, পুলিশকে মারধর, পুলিশ সদস্য হত্যা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় দুই হাজার ১৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেফতারকৃতরা বিএনপির নেতাকর্মী বলে দাবি করছে দলটি। রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

এর মধ্যে পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা, সেখানে ছয়টি মামলা করা হয়েছে। অধিকাংশ মামলার বাদী পুলিশ। এসব মামলায় ৪ তারিখ পর্যন্ত দুই হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাজধানীতে ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights