রাজধানীর খিলগাঁওয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
রাজধানীর খিলগাঁওয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. তৌহিদুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম (২২)।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুল এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, “গোপন সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুলের পূর্ব পাশে গ্রেফতারকৃতরা ডাকাতির করার প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় দুজনকে আটক করা হয়। ৮/৯ জন দৌড়ে পালিয়ে যায়।”

ওসি দাউদ হোসেন আরও জানান, এ ঘটনায় খিলগাঁও থানার এসআই খন্দকার মঈনুল হক বাদী হয়ে একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights