রাজধানীর টিকাটুলিতে স্টাফ বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর টিকাটুলিতে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নেভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights