রাজধানীর নদ্দায় অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক
রাজধানীর নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন ফুটওভার ব্রিজের দিকে এবং পাশের ভবনগুলোতে ছড়িয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, নদ্দা এলাকায় সেতুর নিচে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
