রাজধানীর নবাবপুরে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার। তিনি জানান, নবাবপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে ১০ ইউনিট পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। তবে অগ্নিকাণ্ড সংবাদ পাওয়া গেছে রাত ১০টা ২ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights