রাজধানীর পল্টনে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

বাসস
রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি, পুরাতন মামলার আসামি এবং ডিএমপি অধ্যাদেশের বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—কৃষ্ণ কুমার সরকার (৬০), খোরশেদ আলম (৪৫), জাহেদুল ইসলাম তালুকদার (৪২), আবু সুফিয়ান (৩৯), তামিম (১৯), মো. আরিফ (১৯), সাইমুন আহম্মেদ (১৯), নাঈম মাঝি (১৯), মাঈন উদ্দিন (৩৫), ইমরান (২৬), রবিন (১৯), সুমন হাওলাদার (২০), জাবেদ আহমেদ রানা (২৪), সুজন (২৫), রনি (৩২), মো. মোক্তার হোসেন (৩৪), মো. রাকিব সিকদার (৩০), মো. ইয়াছিন (৩০), মো. রাকিব (২২), লিটন দাস (৪১), মো. হানিফ (৪২), মো. রাজ (২৯), পলাশ চন্দ্র দাস (৩২), মো. রকি (১৯) ও তুহিন (২১)।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights