রাজধানীর পল্লবীতে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন

অনলাইন ডেস্ক
পরকীয়া প্রেমের জেরে রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় স্বামী-স্ত্রী খুন হয়েছেন। তারা হলেন- পাপ্পু ও দোলন আক্তার দোলা (২৮)।

পুলিশ জানিয়েছে, দোলার পরকীয়া প্রেমিক গাউস (৩৩) দু’জনকে খুন করেছেন। তাকে আটক করা হয়েছে।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে খবর পেয়ে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে বলেন, মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ৩৫ নম্বর বাসায় কিছুক্ষণ আগেই পরকীয়া প্রেমের জেরে স্বামী-স্ত্রী খুন হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

জানা গেছে, ঘাতক পরকীয়া প্রেমিক গাউসের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। নিহত দোলন আক্তার দোলার বাড়ি বরগুনার সদর উপজেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights