রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন কবির (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু সোহেল (২২)।

শুক্রবার (১০ জুলাই) ভোরে এ দুঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির মুদি দোকান কর্মচারী।

হাসপাতালে নিয়ে আসা তার আরেক বন্ধু মানিক হাওলাদার বলেন, আমরা একটি হাইয়েস দুটি মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন মিলে, গত রাতে মাওয়া ঘুরতে গিয়েছিলাম। সেখানে ইলিশ খেয়ে পুনরায় ঢাকায় ফেরার পথে, পোস্তগোলা ব্রিজের আমাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে হুমায়ুন কবির ও সোহেল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল পৌনে ৬টার দিকে কবিরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights