রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল করেসপন্ডেন্ট

রাজধানীর মতিঝিলের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৬৫ থেকে ৭০ বছর হতে পারে। মৃতদেহের পরনে চেক লুঙ্গি ও সাদা শার্ট ছিল।

মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই মো. সোহাগ চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে মতিঝিল ইসলামিয়া ব্যাংক হাসপাতালের বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। বিকাল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। বার্ধক্য ও অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights