রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৩১

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল ৬টা থেকে সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৯৩ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ৭৫০ লিটার দেশি মদ, ১ বোতল ফেনিসিডিল ও ২টি ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights