রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর মালিবাগে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে পার্কিং করা বাসটিতে আগুন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালাহা বিন জসিম বলনে, রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে পার্কিং করা অবস্থায় যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights