রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), আনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার হলেন মো. মামুন অর রশিদ ওরফে আবির (৩৫), কাজী মো. জায়েদ (৩২), মো. ইউনুছ (২২) ও মো. রুস্তম আলী (৫০)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে একইদিন আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights