রাজধানীর যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ চাঁদাবাজ মো. রতন ওরফে চান্দি রতনকে (৩৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানার হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী সূত্র জানায়, সোমবার বিকেলে গোপন খবরে জানা যায়, হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি শীর্ষ চাঁদাবাজ রতন ওরফে চান্দি রতন যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় রতনের অবস্থান শনাক্ত করে ডিবি-ওয়ারীর একটি টিম এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রতনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights