রাজধানীর যেসব এলাকায় আজ দুই ঘণ্টা গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আজ রবিবার রাজধানীর কয়েকটি এলাকায় দুই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বনানী এলাকায় সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights