রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।

এসব কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। সোমবার (২৯ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির কর্মসূচি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনয়ন জমা দেয়া হবে বেলা ১১টায়।

ইনকিলাব মঞ্চের কর্মসূচি

দুপুর ২টায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights