রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১১টা : সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আইজিপির কর্মসূচি

সকাল ১০টা ৪৫ মিনিট: পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে সংবাদ সম্মেলন করবেন আইজিপি বাহারুল আলম।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টা ৩০ মিনিট: নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রাত ৮টা : ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

রাত ৮টা ৩০ মিনিট : গুলশানে চেয়ারপারসনের অফিসে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াতের কর্মসূচি

দুপুর ১২টা ৩০ মিনিট: মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights