রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বুধবার (২৮ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
• দুপুর ১টা : ইসিবি চত্বর, মানিকদি বাজার, আমতলা ও ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা-১৭ আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেবেন নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
ইশরাক হোসেনের কর্মসূচি
• সকাল ১০টা : ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সকাল থেকে ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের গোপীবাগ ৮ম গলির মুখ থেকে শুরু করে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করবেন।
জামায়াত আমিরের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ইব্রাহিমপুরে গণসংযোগ, বিকেল ৩টায় মনিপুর স্কুলে মহিলা সমাবেশ, সন্ধ্যায় ঢাকা ১৫ আসনে গণসংযোগ।
