রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

অনলাইন ডেস্ক

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক।

এসব কারণে রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা

বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ের বল রুমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তারেক রহমানের পক্ষে গণসংযোগ

সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে বনানী কাঁচাবাজারে ঢাকা-১৭ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ শুরু করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

ইশরাক হোসেনের কর্মসূচি

ঢাকা- ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বাদ জুমা ঐতিহাসিক ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভা করবেন। সবায় প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

নাহিদ ইসলামের নির্বাচনী গণসংযোগ

সকালে শুরু করে রাত পর্যন্ত বসুন্ধরা ও বাড্ডা পূর্ব থানা (৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে) এলাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করবেন ঢাকা-১১ আসনে সম্মিলিত ১১ দলীয় ঐক্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তাসনিম জারার গণসংযোগ

বিকাল ৪টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত মুগদা এলাকায় গণসংযোগ করবেন ডা. তাসনিম জারা। গণসংযোগের ফাঁকে বিকেল ৫টায় মুগদা বড় মসজিদ এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights