রাজনৈতিক সকল পক্ষকে নিয়ে দ্রুত সময়ে নির্বাচন ঘোষণা করুন : ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, রাজনৈতিক দলগুলোর সব পক্ষকে নিয়ে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করুন।

শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটবুরোর সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থার পর্যালোচনা শেষে নিম্নলিখিত প্রস্তাবটি গৃহীত হয়।

পলিটবুরোর সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, ওয়ার্কার্স পার্টি দেশের চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে অতিদ্রুত দেশকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানান। রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের জানমালের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ দৈনন্দিন বাজার মূল্য নিয়ন্ত্রণ সাপেক্ষে জনগণকে স্বস্তি দেওয়ার কাজটি প্রধান বিবেচনায় নিয়ে সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
অন্তর্বর্তী সরকার সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছে তা যদি দীর্ঘ সময় নেয় এবং নতুন কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি হয়, তাহলে সরকারের চাওয়া-পাওয়ার সঙ্গে জনগণের আশা আকাঙ্ক্ষার ফারাক সৃষ্টি হবে, যা ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।

সভায় রাশেদ খান মেননের নামে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights