রাজবাড়ীতে আওয়ামী লীগের কর্মী সভা

রাজবাড়ী প্রতিনিধি
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেলগাছি স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

খানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্রামুজ্জামান রঞ্জু চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সভায় খানগঞ্জ ইউয়িন আওয়ামী লীগের নেতাকর্মীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights