রাজবাড়ীতে তারুণ্যের উৎসব

রাজবাড়ী প্রতিনিধি:

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার র‌্যালিতে নেতৃত্ব দেন।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রাজবাড়ীর প্রধান সড়ক হয়ে শহীদ খুশি রেলওয়ে মাঠ সড়ক দিয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে অনেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। রাজবাড়ীতে বড় পরিসরে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হবে। সবাইকে সেই মেলায় আসার আমন্ত্রণ জানান সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক।
র‌্যালিতে স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights