রাজবাড়ীতে নারীর মরদেহ উদ্ধারের রেশ না কাটতেই শিশু নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল থেকে নিখোঁজের পর খুন হয় জান্নাতি (১৯) নামে এক নারী। সোমবার বিকেলে কালুখালী থানা পুলিশ সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রাম থেকে জান্নাতির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার দিবাগত রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে ইয়ামিন (৩) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

ইয়ামিন বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নাছির শেখের ছেলে।
ইয়ামিনের ফুপু রুমা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইয়ামিন আমার আব্বুর সাথে সোমবার আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে রাত ১০টার দিকে গোবিন্দপুর নিজ বাড়িতে ফিরে আসে। আসার পথে ঘুমিয়ে যায় ইয়ামিন। তাকে কোলে করে টিনের ঘরের বারান্দায় রাখা হয়। এরপর আমার আব্বা-আম্মা ও সিনথিয়ার সাথে ইয়ামিন ঘুমিয়ে থাকে। পরে আমার আম্মু বুঝতে পারে ইয়ামিনকে কেউ বুকে করে নিয়ে যাচ্ছে। এরপর থেকে নিখোঁজ হয় ইয়ামিন। আমাদের বাড়ির লোকজন খোঁজাখুঁজি করছে। পরিবারের লোকজন থানায় গেছে জিডি করতে।
বালিয়াকান্দি থানার সহকারি উপ পরিদর্শক (ডিউটি অফিসার) মো. মিরাজ বলেন, ইয়ামিন নামে এক শিশু নিখোঁজ হয়েছে। পরিবারের লোকজন থানায় আসছেন। প্রাথমিক ভাবে তারা বলেছেন রাতে দাদা-দাদির কাছে ঘোমানোর সময় শিশুটিকে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights