রাজবাড়ীতে পুনাকের ঈদ উপহার পেল ২০০ পরিবার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে ঈদুল ফিতর উপলক্ষে জেলার ২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলার পুলিশ লাইন্স ড্রিল সেডে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

পুনাকের রাজবাড়ীর সভানেত্রী তামান্নুর মোস্তারীর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

উপহার পাওয়া পরিবারের সদস্যরা বলেন, আমরা পুলিশের পক্ষ থেকে চাউল, চিনি, সেমাই, দুধ, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন উপকরণ পেয়েছি। ঈদের সময় এগুলো আমাদের বড় উপকারে আসবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights