রাজশাহীতে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ‘সবার জন্য সমান অধিকার ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা চাই’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে হেমাটোলজি বিভাগ, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ ও ডাব্লিউএফএইচ’র যৌথ আয়োজনে রোগী সমাবেশ, পদযাত্রা ও মতবিনিময় সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোর্শেদ জামান মিঞা, হিমোফিলিয়া সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মেহেদী হাসানসহ অন্যান্য চিকিৎসক ও রোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকিৎসক ও রোগীরা সব রক্তক্ষরণজনিত রোগ জাতীয়ভাবে চিহ্নিত করার অনুরোধ জানান। যেহেতু এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, জাতীয় চিকিৎসানীতিতে দ্রুত অন্তর্ভুক্ত করে এর সঠিক সমাধান করার দাবিও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights