রাজশাহীতে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাল ভারতের সহকারী হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

শনিবার বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি ভারত এবং বাংলাদেশের মানুষ লালন, ধারণ ও পালন করে আসছে। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক অকৃত্রিম ভালোবাসার বন্ধন, যা আগামীতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights