রাজশাহীতে ভিসা জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে ভিসা জালিয়াতি চক্রের মূলহোতা এহসানুল হককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। তিনি হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাত করতেন। সোমবার রাত আটটার দিকে নগরীর বিনোদপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এহসানুলের বাড়ি মির্জাপুর পূর্বপাড়া এলাকায়।

মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এহসানুল বিভিন্ন সময় হাইকমিশনের পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিত। তার বিরুদ্ধে বোয়ালিয়ায় থানায় প্রতারণা মামলা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights