রাজশাহীতে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাসে এ শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।
শপথ গ্রহণ প্যারেডে কোয়ার্টার মাস্টার জেনারেল তাঁর মূল্যবান বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তিনি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এ নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন। এ বছর সর্ব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. আইনুর ইসলাম।

এর আগে কোয়ার্টার মাস্টার জেনারেল প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।

রিক্রুট ব্যাচ ২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights